ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরের কাউখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশব্যাপী গণসংযোগ পক্ষের অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাউখালী উপজেলা শাখার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার ২ নং আমরাজুড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গন্ধর্ব বাজারে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। গন্ধর্ব জানকী নাথ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মৃনাল কান্তি হালদারের সভাপতিত্বে ও মিডিয়া বিভাগের অন্যতম সদস্য অধ্যাপক মোঃ সাইদুল কবির বশিরের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মোঃ জহিরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম খান,১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ হাফিজুর রহমান, ২নং আমরাজুরী ইউনিয়ন শাখার সভাপতি গাজী মোঃ আনোয়ার হোসেন ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ জহুরুল হক বলেন, বাংলাদেশ আমাদের সকলের, এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোন পার্থক্য নেই। আমরা সবাই বাঙ্গালী ও বাংলাদেশী। আগামী দিনের বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে হিন্দু সম্প্রদায়ের ভাইদের সহযোগিতা কামনা করেন এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সব সময় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, আগামী দিনে এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যেখানে সবাই যে যার ধর্ম স্বাধীন মতো পালন করতে পারবে এবং অন্য ধর্মের উপাসনালয় কাউকে পাহারা দিতে হবে না।

মত বিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন , স্থানীয় ইউপি সদস্য সমীর সরকার, গৌতম বড়াল, অরুন সিকদার, অনিমেষ মন্ডল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত সরকারগুলো জামায়াতে ইসলামকে আমাদের হিন্দু সম্প্রদায়ের সাথে একটি জঙ্গি সংগঠন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। কিন্তু গত বছরের ৫ই আগষ্টের পর থেকে আজ পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতাকর্মীবৃন্দ যেভাবে আমাদের সহ সারাদেশের হিন্দুদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে সংগঠনটির প্রতি আমাদের আস্থা ও শ্রদ্ধা বেড়ে গিয়েছে। তাঁরা প্রমান করে দিয়েছেন যে, হিন্দু মুসলিম একই বৃন্তে দুটি ফুল। তারা আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরের কাউখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫