ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বেতাগীতে আমার দেশ পাঠকমেলার মানববন্ধন, মোস্তফা কামালের গ্রেপ্তার ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিটন কুমার ঢালী, বেতাগী:

বরগুনার বেতাগী উপজেলায় আমার দেশ পাঠকমেলার উদ্যোগে মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালের গ্রেপ্তার এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় বেতাগী প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমান কেবল একজন সাংবাদিক নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতীত ও বর্তমান সময়ের পরীক্ষিত দেশপ্রেমিক। তারা অভিযোগ করেন, সরকার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে এবং ভারতের আধিপত্যবাদী নীতিকে প্রশ্রয় দিচ্ছে। মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে এই ষড়যন্ত্রের অন্যতম সহযোগী বলে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের জেরে মামলা করা হয়েছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শাওন, আমার দেশ পাঠকমেলার বেতাগী উপজেলা সভাপতি। বক্তব্য রাখেন ফারুক হোসেন খোকন, নুরুল ইসলাম পান্না, মনিরুজ্জামান খান জুয়েল, জাহিদুল ইসলাম সাদ্দাম এবং আ. মালেক খাঁনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান এবং দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আমার দেশে পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান ডব্লিউ, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন খান, বেতাগী রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক প্রভাষক মো. শাহাদাৎ হোসেন মুন্না, মো. জসিম উদ্দিন দৈনিক রূপালী বাংলাদেশ বেতাগী উপজেলা প্রতিনিধ, সজল মাহমুদ দৈনিক আমাদের সময় বেতাগী উপজেলা প্রতিনিধি, সুজন দৈনিক আমার সংবাদ বেতাগী উপজেলা প্রতিনিধি, ইমরানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেতাগীতে আমার দেশ পাঠকমেলার মানববন্ধন, মোস্তফা কামালের গ্রেপ্তার ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

আপডেট সময় : ১২:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫