ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

বিয়ের প্রলোভনে ধর্ষণ, কৃষকলীগ নেতা দোলনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট,

কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী বাদী হয়ে গত (২৭ জানয়ারি) মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দীর্ঘ ৫ বছর শারীরিক সম্পর্ক স্থাপন করলেও এখন আর তাকে বিয়ে করছেন না আসামী দোলন। আর তাই এর প্রতিকার চাইতে রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ওই নারী। যাহার নাম্বার- ১৫/২৫।

মামলা সূত্রে জানা যায়, ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম এলাকার মোঃ ওবায়দুর রহমানের (বালাম মুন্সী) ছেলে আরিফুর রহমান দোলন। বাদিনী তৃপ্তি খানম একই এলাকার বাসিন্দা হওয়ার কারণে ২০১৯ সালের মার্চ মাসে প্রথম পরিচয় হয় তাদের। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে রাজধানী ঢাকার মিরপুরে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতে শুরু করে। সর্বশেষ বিয়ে না করে ২৫ সালের (১৬ জানুয়ারি) বাদিনীর সাথে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে। বাদিনী বিয়ের কথা বললে মারধর করে বাসা থেকে বের করে দেয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামী দোলন বাদিনীকে তার ৪৪ ইস্কাটন গার্ডেন রমনা এলাকার অফিসে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে রেখেছে মর্মে হুমকি দিচ্ছে।

এজাহার সূত্রে আরও জানা যায়, দীর্ঘ ৫ বছর শারীরিক সম্পর্ক স্থাপনের কারণে শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন বাদিনীর পরিবার গত (১৭ জানুয়ারি) প্রেগনেন্সি টেস্ট করায়। এবং প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ রেজাল্ট আসে। পরে আসামী দোলনকে অবহিত করলে তিনি জানান, বিদেশ থেকে ফিরে এসে বিয়ে করবেন। তবে শর্ত এই মূহুর্তে বাচ্চা নষ্ট করতে হবে। এরপর বাদিনী তার কথা মতো বাচ্চা নষ্ট করে। কিন্তু আসামী দোলন বিয়ে করেনা।

এ বিষয়ে অভিযুক্ত আরিফুর রহমান দোলন বলেন, ‘‘আমি একটি পত্রিকার এডিটর এবং রাজনীতিবীদ। এলাকায় আমার সুনাম রয়েছে, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উঠেপড়ে লেগেছে। সম্পূর্ণ ঘটনা মিথ্যা এবং বানোয়াট।’’

এ সময় তিনি হুমকি স্বরূপ জানান, ‘‘তার নামে কোন নিউজ হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন বলেও হুঁশিয়ারি করেন তিনি।’’

ভুক্তভোগী বাদিনী তৃপ্তি খানম জানান, ‘‘আরিফুর রহমান দোলনের সাথে আমার দীর্ঘ বছরের সম্পর্ক। সে আমাকে বিয়ের কথা বলে বিয়ে করেনা। সে আমার গর্ভের সন্তান নষ্ট করিয়েছে। আমি স্ত্রীর স্বীকৃতি চাই।’’

তৃপ্তি খানম জানান, ‘‘মামলা করার পর থেকেই আমাকে দোলন ও তার লোকজন বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্য বার বার হুমকি দিচ্ছে। যদি মামলা তুলে না নেই, তাহলে আমার পরিবারের বিরুদ্ধে মামলা দিবে, জেল খাটাবে সবাইকে।’’

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় (তৃপ্তি খানম) আসামী দোলনের কাছে ক্ষমা চাচ্ছেন। এটি আসলে কেন, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘‘আমার মামলার এক সাক্ষী আমার মামা শিকদার লিটনকে ইতোমধ্যে ফরিদপুর ডিবি পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। আমি তাকে দেখার জন্য গেলে দোলন তার লোকজন আমাকে অঙ্গাত একটি স্থানে আটকে রেখে মাথায় পিস্তল ঠেকিয়ে ওই মিথ্যা ভিডিও তৈরি করে। আইনের প্রতি আমার আস্থা আছে, আমি ন্যায় বিচার পাবো।’’

উল্লেখ্য, দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২২ সালের ২৬ জুন বরকত ও রুবেলের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। এই মামলার অন্যতম আসামী আরিফুর রহমান দোলন। শুধু তাই নয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়াই সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেনের সহযোগী হয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে বিভিন্ন অপকর্ম করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের প্রলোভনে ধর্ষণ, কৃষকলীগ নেতা দোলনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১২:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫