ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

ঝালকাঠিতে পরিবেশ বিধিমালা লঙ্ঘন অপরাধে বন্ধ করা হয়  অবৈধ ইট ভাটা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসিবুর রহমান ঝালকাঠি প্রতিনিধি

বাংলাদেশে পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা চালু করা অবৈধ এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। হাইকোর্টের ১৮ মার্চ ২০২৫ তারিখের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, পরিবেশ ছাড়পত্র না থাকলে ইটভাটা অবৈধ বলে গণ্য হবে এবং তা উচ্ছেদ করতে হবে।

এই আদেশের পর থেকে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করছেন পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ২৪ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামে ফারুক সরদারের মেসার্স ষ্টার ব্রিকস নামের ইটের ভাটায় অভিযান চালানো হয়।

অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের পরিদর্শক মো.আমিনুল হক।

গনমাধমে এতথ্য জানিয়ে পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫ ধারা লংঘন করার অপরাধে প্রতিষ্ঠান মালিককে একলক্ষ টাকা নগদ জরিমানা করা হয়। একই সাথে ফায়ার সার্ভিসের মেশিনের মাধ্যমে পানি দিয়ে চুল্লীর আগুন নিভিয়ে ও কাঁচা ইট ধ্বংস করে ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে পরিবেশ বিধিমালা লঙ্ঘন অপরাধে বন্ধ করা হয়  অবৈধ ইট ভাটা

আপডেট সময় : ১০:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫