ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

চাল আত্নসাতের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মো. মনজু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বন্যার্তদের জন্য বরাদ্দকৃত ৩ মেট্রিক টন চাল যথাসময়ে বিতরণ না করে আত্নসাতের উদ্যেশ্যে গুদামজাত করে রাখার অভিযোগে

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া মো. মনজু মিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত বছরের ১৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ত্রাণ শাখা থেকে কাপাসিয়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে বিতরণের জন্য চেয়ারম্যানের অনুকূলে ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তিনি তা বিতরণ না করে ইউনিয়নের কছিম বাজার এলাকায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির গোডাউনে গুদামজাত করেন।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান মনজু মিয়া ওই চাল গোপনে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করেছিলেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাত আটটার দিকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের একশ বস্তা চাল উদ্ধার করে। গোডাউনটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় এবং পরদিন সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধারকৃত চাল বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।

ঘটনার পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে উপজেলা প্রশাসন। এতে বলা হয়, কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষ১দ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারা অনুযায়ী মো. মনজু মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে।

আদেশে উল্লেখ করা হয়, চেয়ারম্যানের কার্যক্রম জনস্বার্থ এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ববোধের পরিপন্থী হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাল আত্নসাতের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

আপডেট সময় : ০৩:৩৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫