সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে আগুন: তামাকুমন্ডি লেইনের রহমান ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারের তামাকুমন্ডি লেইনে অবস্থিত রহমান ম্যানশনের ৩য় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ থেকে ৩ ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনের ভিতরে ধোঁয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, ভবনটিতে গুদাম ও কিছু অফিস ছিল, তবে আগুন লাগার সময় সেখানে কেউ আটকা পড়েছেন কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
—










