ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষা: পরীক্ষাকক্ষে বই-মোবাইল, দায়িত্বে গাফিলতিতে বহিষ্কার ৯ শিক্ষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনেই চাঞ্চল্যকর ঘটনা—পরীক্ষাকক্ষে দায়িত্বে থেকে নজরদারির গাফিলতির দায়ে বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ শিক্ষককে দুই বছরের জন্য বহিষ্কার করেছে উপজেলা পরীক্ষা পরিচালনা কমিটি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি প্রথমপত্র পরীক্ষার সময় মোরেলগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আকস্মিকভাবে উপস্থিত হয় ভিজিল্যান্স টিম। পরিদর্শনকালে তিনটি কক্ষে শিক্ষার্থীদের ব্যাগে পাওয়া যায় বিষয়ভিত্তিক বই, মোবাইল ফোন ও খাতা। এমনকি কিছু খাতা ছিল পরীক্ষার টেবিলের ওপরেই। এতে পরীক্ষার গোপনীয়তা ও শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বলে মনে করে কমিটি।

পরিস্থিতি মূল্যায়নের পর, কেন্দ্রের দায়িত্বে থাকা ৯ শিক্ষককে তাৎক্ষণিকভাবে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুল্লাহ।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন:

মো. মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষক, চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়

নিমাই চন্দ্র রায়, সহকারী শিক্ষক, চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়

শাহনাজ, সহকারী শিক্ষক, জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়

তাপস মজুমদার, সহকারী শিক্ষক, জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়

শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়

সোহেলী পারভিন, সহকারী শিক্ষক, জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়

কলি দেবনাথ, সহকারী শিক্ষক, শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়

নাসির উদ্দিন খান, সহকারী শিক্ষক, শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়

সফরুল ইসলাম, সহকারী শিক্ষক, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আরও কঠোর নজরদারি এবং তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষা: পরীক্ষাকক্ষে বই-মোবাইল, দায়িত্বে গাফিলতিতে বহিষ্কার ৯ শিক্ষক

আপডেট সময় : ০৪:০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫