ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সাংবাদিকতা ভিক্ষাবৃত্তি নয়, সমাজের দর্পণ” — সাংবাদিকতার মান রক্ষায় আহ্বান কাউছার আলমের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি

সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, বরং এটি একটি আদর্শ, একটি দায়িত্ব — এমনই মত প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিক কাউছার আলম।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, “সাংবাদিকতা কখনোই ভিক্ষাবৃত্তি কিংবা কাউকে ব্ল্যাকমেইল করার মাধ্যম হতে পারে না। এ পেশায় আসতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি দরকার পারিবারিক শিক্ষা, আর্থিক স্বচ্ছলতা, মেধা এবং সূক্ষ্ম আত্মসম্মানবোধ।”

তিনি আরও বলেন, “এটি এমন একটি পেশা, যেখানে সমাজের বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরা হয়। সত্য, ন্যায় ও নৈতিকতার পক্ষ অবলম্বন করে সাংবাদিকতা চালিয়ে যেতে হয়। অথচ বর্তমানে কিছু মানুষ সাংবাদিক পরিচয়ে ভিন্ন পথে হাঁটছে, যা পুরো পেশার সম্মানকে প্রশ্নবিদ্ধ করছে।”

কাউছার আলম মনে করেন, প্রকৃত সাংবাদিকতার মূলে রয়েছে দায়িত্ববোধ ও সততার চর্চা। তার ভাষায়, “সাংবাদিকের কলম হতে হবে বঞ্চিতের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, নিরপেক্ষ ও সাহসী। যারা ব্যক্তি স্বার্থে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে, তারা নিজেরাই নিজেদের অপদস্থ করে এবং পেশার মর্যাদা ক্ষুণ্ণ করে।”

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিং, হুমকি কিংবা প্রতারণার ঘটনা সামনে আসায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “এসব অনৈতিক কর্মকাণ্ড প্রকৃত সাংবাদিকতার জন্য হুমকি। এজন্য সাংবাদিক সমাজকেই এগিয়ে আসতে হবে, দোষীদের চিহ্নিত করে মূল ধারার সাংবাদিকতা থেকে তাদের দূরে রাখতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “একজন প্রকৃত সাংবাদিকের কাজ হলো সমাজের আয়না হিসেবে কাজ করা। সমাজের সমস্যা, অনিয়ম ও দুর্নীতির চিত্র জনগণের সামনে তুলে ধরা। নিজের স্বার্থে নয়, জনগণের স্বার্থে কথা বলা।”

সাংবাদিকতার মান রক্ষায় তরুণ প্রজন্মের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে কাউছার আলম বলেন, “এই পেশায় আসতে হলে শুধু ডিগ্রি নয়, মননে ও চরিত্রেও গড়ে তুলতে হবে সততা ও সাহস। সাংবাদিকতা কোনো আশ্রয়স্থল নয়; এটি এক মহান দায়িত্ব।”

তার মতে, সাংবাদিকতা পেশার এই সংকট নিরসনে প্রয়োজন কঠোর নীতিমালা, প্রশিক্ষণ এবং অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান। তিনি সকল গণমাধ্যম প্রতিষ্ঠানকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ার মাধ্যমে সাংবাদিকতা পেশাকে নতুন করে গৌরবময় করে তুলতে হলে এখনই সচেতন হতে হবে — এমন বার্তা দিয়েছেন কাউছার আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিকতা ভিক্ষাবৃত্তি নয়, সমাজের দর্পণ” — সাংবাদিকতার মান রক্ষায় আহ্বান কাউছার আলমের

আপডেট সময় : ০৩:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫