ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

পেকুয়ায় থানার ভেতরে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মফিজুর রহমান পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় এবার থানার ভেতরে বীর মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে পেকুয়া থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবদুল মান্নান প্রকাশ মিশু(৩৯)। তিনি উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি কইড়ার পাড়ার বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ এর ছেলে। তিনি মুঠোফোন কোম্পানি ‘বিকাশের’ এর এরিয়া ম্যানেজার বলে জানাগেছে। আটক ব্যক্তির নাম শাহাব উদ্দিন (৪৫)। তিনি একই এলাকার হাজী দৌলত এর পুত্র।
আহত ব্যক্তিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জখম গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
জানাগেছে, টইটংয়ের পশ্চিম সোনাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ ও তার নিকট আত্মীয় শাহাব উদ্দিন গংদের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছিল। এনিয়ে পেকুয়া থানায় আবদুল অদুদ বাদী হয়ে শাহাব উদ্দিন সহ ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ঘটনার দিন সকালে পেকুয়া থানার এএসআই আপ্যায়ন বড়ুয়া দুপক্ষকে নিয়ে থানায় বৈঠক করেন। থানার নারী ও শিশু সুরক্ষা ডেস্ক কক্ষে ওই বৈঠকে দুপক্ষের সিদ্ধান্ত অমিমাংসিত থেকে যায়। এমনকি ১১ এপ্রিল পরবর্তী বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শেষে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা সহ উত্তেজনা দেখা দেয়। এসময় শাহাব উদ্দিন গং চড়াও হয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ এর ছেলে আবদুল মান্নান ওরফে মিশুকে মারধর করে। এক পর্যায়ে নাকে ঘুষি মেয়ে রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আবদুল অদুদ বলেন, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে থানায় দুপক্ষের বৈঠক হয়। বৈঠক শেষ করে বের হওয়ার সময় আমার ছেলেকে অতর্কিতভাবে হামলা করেছে। তাঁর নাকের হাড় ভেঙে গেছে।
এ ব্যাপারে টইটং ইউপির সদস্য ইলিয়াস মুহাম্মদ রোকন উদ্দিন বলেন, দু’পক্ষের প্রতিনিধি হিসেবে আমিও বৈঠকে ছিলাম। এ পর্যন্ত তিন দফা বৈঠক হয়েছে। তবে বিরোধ নিষ্পত্তি হয়নি। একপক্ষ আরেক পক্ষের উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে।
পেকুয়া থানার এএসআই আপ্যায়ন বড়ুয়া জানান, একটি জিডির তদন্তের জন্য দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসছিলাম। থানার বাহিরে তাঁরা মারপিট করছে। একজনকে আটক করা হয়েছে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহবুল আলম জানান, আবদুল মান্নান মিশুকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। তাঁর নাকের আঘাত গুরুতর।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, জায়গার বিরোধ ছিল দুপক্ষের। বৈঠক শেষে তারা মারপিট করেছে। পুলিশ একজনকে আটক করে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) এম এম রকীব উর রাজা বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়নি। বিষয়টি আমি খতিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা প্রেরক
মফিজুর রহমান
পেকুয়া উপজেলা প্রতিনিধি
০১৮৩৬-২৪০৬৮৬

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পেকুয়ায় থানার ভেতরে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম, আটক ১

আপডেট সময় : ০৩:২২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫