ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টার

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মজিবর রহমান হাওলাদার (৭৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে উপজেলার খোঁজাখালিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মজিবর রহমান হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গ্রামের বাসিন্দা হাশেম হাওলদারের ছেলে। তিনি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি দারুল ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ সুত্রে জানা যায় , সন্ধ্যার পরে নলছিটি দপদপিয়া সড়কের খোঁজাখালিতে নলছিটি থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল সড়কের পাশে দোকান ও গাছের মধ্যবর্তী স্থানে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পিছনে বসা মো. মজিবর রহমান দোকানের দেয়ালের সঙ্গে মাথায় ধাক্কা লেগে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর যাত্রী মোটরসাইকেল চালক মো.রাসেল উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরন এলাকার মজিবুর রহমানের ছেলে।তাকে নলছিটি উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০৪:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫