ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

ধামইরহাটে পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধামইরহাট পৌর শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এই কাউন্সিলে পৌর বিএনপির ৬৩৯ জন সদস্যদের ভোটে সভাপতি পদে মো. শহিদুর ইসলাম নির্বাচিত হয়, সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম নির্বাচিত হয় এবং সাংগঠনিক সম্পাদক পদে দুইজন মো. আব্দুর রহমান ও মো. মিজানুর রহমান নির্বাচিত হয়।

ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোট গ্রহণ শেষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত আট টায় নওগাঁ জেলা বিএনপির সদস্য এসকেএম ইকবাল রাব্বির সঞ্চালনায় জেলা বিএনপির সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ ধামইরহাট পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। এসময় জেলা বিএনপির আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এই নির্বাচনে সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম টুকু, এসএম রেজাউল ইসলাম রেজু, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা, সদস্য নূরে আলম মিঠু, আসাদুজ্জামান মুনির, ধামইরহাট পৌর বিএনপির সদস্য প্রভাষক জামাল উদ্দিন, আরিফুল ইসলাম চপল প্রমুখ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধামইরহাটে পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫