ঢাকা ১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

নড়াইলে মতুয়া উৎসব ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাসেল হুসাইন নড়াইল

গতকাল (২২ ফেব্রুয়ারী) শনিবার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের কৃতি সন্তান ও মতুয়া রত্ন নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম পালের স্বর্গীয় পিতা, মাতার ও মেজো দাদার স্মরণে দিনব্যাপি এ অনুষ্ঠানে নড়াইল, লোহাগড়াসহ আশেপাশের এলাকা থেকে ১০০টি মতুয়া দলের আগমন ঘটে। জয় ঢংকা, ঝাঝর আর সানাইয়ের সুরে অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন আগত মতুয়া দলের শিল্পীরা।

এ সময় জয় হরিবোল ধ্বনিতে প্রকম্পিত হয়ে পড়ে রায়গ্রামসহ আশপাশের এলাকা। দুপুরে মতুয়া রত্ন দীলিপ পালের সভাপতিত্বে ও দেব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বসু শুভ উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি মতুয়াচার্য শ্রী পদ্মানাভ ঠাকুর। এ সময় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন মতুয়া মাতা সুর্বনা ঠাকুর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া তিতাস বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার আহবায়ক সাংবাদিক অশোক কুন্ডুসহ প্রমুখ।

ধর্মীয় এ উৎসব ঘিয়ে রায়গ্রামে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন দোকানিরা বিভিন্ন পন্যের পসরা সাজিয়ে বসে।

নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম পাল বলেন, ‘আমার স্বর্গীয় পিতা, মাতা ও মেজে দাদার স্মরণে এলাকাবাসীর সহযোগিতায় এই মতুয়া উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এ অনুষ্ঠান আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়াইলে মতুয়া উৎসব ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫