ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ধামইরহাটে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেয়াদ উত্তীর্ণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রেখে মোটরসাইকেল চালানোর দায়ে ১১ জন চালকদের জরিমানা করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে চারটার সময় উপজেলার হরিতকিডাঙ্গা নয়াপুকুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ১১ জন মোটরসাইকেল চালককে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সড়কের পাশে মোটরসাইকেলটি রেখে চালক পলায়ন করলে পরে ধামইরহাট থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে এবং বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও জানান, উপজেলার বিভিন্ন স্থানে যত্রতত্রভাবে উঠতি বয়সী তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হলে এবং সড়ক দুর্ঘটনা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেনসহ ফিটনেস বিহীন গাড়ি চালানোর কারণে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধামইরহাটে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট

আপডেট সময় : ০৬:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫