স্বেচ্ছায় রক্তদান ইউনিট বাংলাদেশের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন
- আপডেট সময় : ০৩:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণীয় করে রাখতে ফেনী দাগনভূইয়া উপজেলার স্বেচ্ছায় রক্তদান ইউনিট বাংলাদেশ চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য স্বেচ্ছাসেবী মিলন মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূইয়া সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ পেয়ার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিন্দুরপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মাওলানা জাহাঙ্গীর আলম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট শিক্ষাবিদ জনাব নুরুন নবী মিঞা, জামায়াত নেতা ফকির আহমেদ, মাওলানা জাকির হোসেন এবং বিএনপি নেতা মুনছুর আহমেদ।
অনুষ্ঠানে দরবেশের হাট পাবলিক কলেজ ও দরবেশের হাট ফাজিল মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া মানবিক কাজে বিশেষ অবদানের জন্য ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার এবং ১নং সিন্দুরপুর ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ জহিরুল ইসলাম পিয়াস-কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফখরুদ্দিন আহমেদ আরিফ।
আর্থিক সহায়তা করেন নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন, নন্দির পাড়া, ৪নং কাদরা ইউনিয়ন, সেনবাগ, নোয়াখালী।
সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. শহীদুল্লাহ, প্রতিষ্ঠাতা সভাপতি, স্বেচ্ছায় রক্তদান ইউনিট বাংলাদেশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বি-মাসিক পত্রিকা ক্যাম্পাস বার্তার সদস্য মো. শরীফুল ইসলাম।
স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি প্রদানই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা মো. শহীদুল্লাহ সংগঠনের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।










