ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবি না মানলে শাটডাউনের হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২০:১১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাটি মামুন রংপুর :এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুর মেডিকেল মোড়ে অবস্থান করে এই কর্মসূচি পালন করে তারা। অবরোধ করায় এসময় মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে মানুষের চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এর আগে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর মেডিকেল কলেজসহ বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজের শত শত ইন্টার্ন ডাক্তার বিক্ষোভ মিছিল বের করে। এরপর তারা মিছিল নিয়ে মেডিকেল মোড়ে রংপুর ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির রংপুরের সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক ডা, কাওছার আহাম্মেদ, কমিউনিটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক সুরভী রহমানসহ অন্যান্য চিকিৎসকরা।এসময় বক্তারা আগামী২৫ফেব্রুয়ারির মধ্যে তাদের ৫ দফা দাবি মেনে নেয়ার আলটিমেটাম দেন। অন্যথায় সব মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবি না মানলে শাটডাউনের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৩:২০:১১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫