ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব বেতাগীতে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন বেতাগীতে জামে মসজিদে কমিটি নিয়ে দ্বন্দ্ব: মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিষ্ঠাতার প্রতিবাদ ‎গৌরীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে মোঃ ফজলুল করিম মিঠু মিয়ার ঈদ শুভেচ্ছা

অগ্রযাত্রা’র সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিষয়ে মার্কিন গণমাধ্যম সংস্থার উদ্বেগ প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টার

অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসানসহ আরো ৩ সাংবাদিকের বিরুদ্ধে হওয়া মিথ্যা মানহানি মামলাকে গনমাধ্যমের কন্ঠ রোধের অপচেষ্টা উল্লেখ করে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সুরক্ষা সংস্থা সেন্টার ফর প্রটেক্ট জার্নালিস্ট। গত ১৭ ফেব্রুয়ারী (সোমবার) সংস্থাটির নিউ ইয়র্কে অবস্থিত সদর দপ্তর থেকে ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়৷ মার্কিন এ গণমাধ্যম সংস্থাটি বিশ্বব্যাপি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করে থাকে৷ উল্লেখ্য, ব্যাংক খাতে লুটপাট চালিয়ে দেশ থেকে পালানোর পায়তারা করা কুখ্যাত ঋণখেলাপী ও শ্রমিকদের হয়রানিকারী তফরিদ কটন মিলের এমডি সামিউল ইসলামের দেশ থেকে পালানোর চেষ্টা ও শ্রমিক এবং নারী কর্মীকে হয়রানির তথ্য নিয়ে অগ্রযাত্রায় প্রতিবেদন প্রকাশ করায় বিভিন্ন পাওনাদার ব্যাংক কর্তৃপক্ষ হানা দেয় ঋণখেলাপী সামিউল ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানে। তারা সামিউলের বিভিন্ন কারখানাও জব্দ করে। এরই জের ধরে ক্ষুব্ধ হয়ে গণমাধ্যমের কন্ঠরোধের অপচেষ্টায় আদালতকে বিভ্রান্ত করে, অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান ও এসাইনমেন্ট এডিটর কামরুল ইসলাম সহ আরো মোট ৪ সাংবাদিককে আসামী করে গত বছরের নভেম্বরে মানহানি মামলা দায়ের করেন তফরিদ কটন মিলের এমডি কুখ্যাত ঋণখেলাপী শেখ শামিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার। তবে মামলা দায়েরের পর প্রায় ৫ মাস পার হয়ে গেলেও অদ্যবধি অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেনি ঋণখেলাপী ও জনগণের টাকা লুটপাটকারী প্রতিষ্ঠানটি৷ মূলত সংবাদকর্মীদের প্রতিবেদন প্রকাশের জেরে দেশ থেকে পালাতে ব্যর্থ হয়েই ক্ষুব্ধ মনোভাব থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা করে নিজেদের অপকর্ম ঢাকতে চাইছে তফরিদ কটন মিল কর্তৃপক্ষ এমনটাই মনে করা হচ্ছে। ওদিকে তফরিদ কটন মিলে চাকরি করে প্রতারিত,নির্যাতিত, ও হয়রানির শিকার হওয়া শতাধিক কর্মকর্তা ও কর্মচারী কুখ্যাত ঋণখেলাপী শেখ সামিউলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ও অভিযোগ করলেও এখনও সুবিচার না পেয়ে শঙ্কায় ভুগছেন৷ এ ব্যাপারে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অগ্রযাত্রা’র সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিষয়ে মার্কিন গণমাধ্যম সংস্থার উদ্বেগ প্রকাশ

আপডেট সময় : ০৯:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫