ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ধামইরহাটে জমিজমা সংক্রান্ত জেরে শতাধীক গাছ কাঁটার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত জেরে ময়েন উদ্দীন (৫৫) নামের একজন কৃষকের শতাধীক গাছ কর্তন এবং ইরি বোরো ধানের চারা বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক সুষ্ঠ বিচারের দাবিতে চার জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো- চকতিলন এলাকার মোশারফ হোসেন (৪০), আশরাফুল ইসলাম (৩৫), মো. আরিফ (২৫) এবং জিহাদ হোসেন (২২)। রবিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত রঘুনাথপুর এলাকার মঙ্গলিয়া মৌজায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, রঘুনাথপুর এলাকার মৃত গয়েস উদ্দিনের স্ত্রী মরিয়ম বিবি ময়েন উদ্দিন এবং শরিফ উদ্দিন নামের দুই ভাইকে ১৯৭৭ সালে ২৩৩ নং দলিল মুলে এসআর খতিয়ানে ১.৬০ একর জমি হেবাবিল এওয়াজনামা দলিল রেজিস্ট্রি করে দেন। সেই থেকে ওই জমি তারা দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। এমন অবস্থায় জমিজমা সংক্রান্ত পূর্ব জের ধরে ১.৬০ একর জমির মধ্যে ৭৯ শতাংশ জমিতে লাগানো ১৩০টি ফলজ ও বনজ গাছ কর্তন করেন অভিযুক্ত ব্যাক্তিরা।

এছাড়াও অবশিষ্ট ৮১ শতাংশ জমিতে রোপণকৃত বোরো ধানের চারা কীটনাশক ছিটিয়ে বিনষ্ট করা হয়। এ ঘটনায় ওই কৃষকের প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, বিষয়টি পারিবারিক জমিজমা সংক্রান্ত আমরা অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধামইরহাটে জমিজমা সংক্রান্ত জেরে শতাধীক গাছ কাঁটার অভিযোগ

আপডেট সময় : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫