ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

অধ্যক্ষের বদলির আদেশ বাতিলের দাবিতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

না’গঞ্জ ম‌হিলা ক‌লেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতি‌বেদক: নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বদলির আদেশ বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে তাঁরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে বদলির আদেশ দেওয়া হয়েছে। ওই আদেশ বাতিলের দাবিতে আজ দুপুরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর বদলির আদেশ বাতিল চেয়ে লিখিত আবেদন জমা দেন।

শিক্ষার্থীদের দাবি, ছয় মাস আগে অধ্যক্ষ আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জে আসেন। তিনি অত্যন্ত ভালো একজন শিক্ষক। অধ্যক্ষ হওয়া সত্ত্বেও তিনি নিজে বিভিন্ন ক্লাসে গিয়ে ইংরেজি পড়ান। তিনি আসার পর শিক্ষার্থীদের উত্তরপত্র প্রদর্শন করার উদ্যোগ নেন। এতে শিক্ষার্থীরা ভুলত্রুটিগুলো ধরতে পারেন এবং সেই অনুযায়ী সমাধানের উদ্যোগ নিতে পারেন। এ জন্য শিক্ষার্থীরা তাঁর বদলির আদেশ বাতিলের দাবি জানান।

যোগাযোগ করলে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘সরকারি চাকরি করি। সরকারি আদেশ হয়েছে বদলির। আমি আদেশের প্রতি শ্রদ্ধাশীল।’ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, ‘আমি অধ্যক্ষ। কিন্তু আমি ইংরেজির অধ্যাপক। আমি প্রতিনিয়ত শ্রেণিকক্ষে ইংরেজি ক্লাস নিতাম। সাধ্য অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদান ও কলেজের উন্নয়ন করার চেষ্টা করেছি। এ কারণে হয়তো শিক্ষার্থীরা আমার প্রতি ভালোবাসা থেকে এটা করেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অধ্যক্ষের বদলির আদেশ বাতিলের দাবিতে

আপডেট সময় : ০৪:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫