ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

ফাগুন আসেনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনোয়ারুল কবির বাবলু

*********************************************

এখনও ফাগুন আসেনি

তুমি চলে এলে

স্বাগতম বন্ধু তোমায়

ভালোবাসি বলে।

 

আম্র কাননে ফুটেছে মুকুল

গন্ধে মাতাল বন

প্রজাপতি উড়ে বেড়ায়

উদাস প্রেমিকের মন।

 

কখন আসবে ফাগুন

ফুটবে পলাশ শিমুল

গুঁজবে খোপায় প্রেমিক যোগল

প্রেম জোয়ারে ভাসবে দুকূল।

 

বসন্ত তুমি চলে এসো

সাজাবো তোমার বাসর

তোমার ফুটানো বাগানে

বসাবো মোরা গানের আসর।

 

শীতের শেষে বসন্ত আসে

নদীর বুকে থাকে হাটু জল

দু কুলের মানুষ মিতালি করে

উড়ে বেড়ায় বক শালিকের দল।

 

বসন্ত বাতাসে মন রাঙায়

ঘুম ভাঙে কোকিলের গানে

ফুলের মধু খুঁজে ওলিরা

আকুল করা গানে।

 

সত্যি কিনা মিথ্যা বল

জানে তোমার মন

ভালোবাসি বলে তুমি

আমার বসন্তের শ্রেষ্ঠ ধন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফাগুন আসেনি

আপডেট সময় : ০৯:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

আনোয়ারুল কবির বাবলু

*********************************************

এখনও ফাগুন আসেনি

তুমি চলে এলে

স্বাগতম বন্ধু তোমায়

ভালোবাসি বলে।

 

আম্র কাননে ফুটেছে মুকুল

গন্ধে মাতাল বন

প্রজাপতি উড়ে বেড়ায়

উদাস প্রেমিকের মন।

 

কখন আসবে ফাগুন

ফুটবে পলাশ শিমুল

গুঁজবে খোপায় প্রেমিক যোগল

প্রেম জোয়ারে ভাসবে দুকূল।

 

বসন্ত তুমি চলে এসো

সাজাবো তোমার বাসর

তোমার ফুটানো বাগানে

বসাবো মোরা গানের আসর।

 

শীতের শেষে বসন্ত আসে

নদীর বুকে থাকে হাটু জল

দু কুলের মানুষ মিতালি করে

উড়ে বেড়ায় বক শালিকের দল।

 

বসন্ত বাতাসে মন রাঙায়

ঘুম ভাঙে কোকিলের গানে

ফুলের মধু খুঁজে ওলিরা

আকুল করা গানে।

 

সত্যি কিনা মিথ্যা বল

জানে তোমার মন

ভালোবাসি বলে তুমি

আমার বসন্তের শ্রেষ্ঠ ধন।