ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

শিবচরে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে  মরা দেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জে .কে জায়েদ মাদারীপুর জেলা প্রতিনিধি মাদারীপুর জেলার শিবচরে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে মিজান কাজী নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের পবনমোড়লের চর কান্দি গ্রামে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের ভিতর থেকে গলা কাটা অবস্থায় যুবকের রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়।নিহত মিজান কাজী শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাভলু কাজির ছেলে। তিনি শিবচর পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্নে ভাড়া বাসায় বসবাস করতেন। মাত্র দুই সপ্তাহ আগে মিজান দাম্পত্য জীবন শুরু করেছিলেন, এখনো তার হাতের মেহেদি শুকায়নি। মিজান কাজী বৃহস্পতিবার গ্যারেজ থেকে ভাড়ায় চালিত অটো ভ্যান নিয়ে জীবিকা নির্বাহের জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। আর ঘরে ফিরেনি।নিহতের পরিবারের ধারণা, ব্যাটারি চালিত অটো ভ্যানটি ছিনতাই করার জন্যই তাকে গলা কেটে জবাই করে ফেলে গেছে ছিনতাইকারীরা। এর আগেও শিবচরে একইভাবে আরেকটি ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছিল। তাই এই চক্রকে ধরে দ্রুত আইনের আওতায় আনার দাবিও করেছেন এলাকাবাসী।এ বিষয়ে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ (পিপিএম) বলেন, ভুট্টা ক্ষেতের ভিতরে একটি গলা কাটা লাশ পড়ে থাকার খবর পেয়েছি। অভিযোগ পেলে তদন্তের সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবচরে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে  মরা দেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫