ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাই বোন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাই বোন

মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন আপন ভাই ও বোন।

বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে মাদারীপুর সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিখোঁজরা হলেন একই এলাকার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১১) ও ছেলে মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়েন।

স্থানীয়, পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় বাসা ভাড়া করে থাকেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারী কেনা বেচার কাজের জন্য বাসার বাহিরে যান। মা কাজে ব্যাস্ত ছিলেন। এই সুযোগ মাদ্রাসা থেকে এসেই পাশে কুমার নদে গোসল করতে যান দুই ভাই বোন। দুপুর একটার দিকে গোসল করতে নেমে দুই জন নিখোঁজ হন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল। তারা উদ্ধারে নেমেছে।

নিখোজ দুইজনের মা মিনু বেগম বলেন, আমাকে না বলেই ওরা এখানে গোসল করতে এসেছে। আশেপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে। ডুবুরিরা খোঁজ করছেন। আল্লাহর কাছে দোয়া করছি যেন ওরা জীবিত উদ্ধার হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, আপন দুই ভাই বোনের নিখোঁজের সংবাদ পেয়ে এখানে এসেছি। ডুবুরি দল উদ্ধারে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ দুই ভাই বোন

আপডেট সময় : ১০:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫