ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

আক্কেলপুরে প্রাইভেট কার থেকে মাদক উদ্ধার গ্রেফতার 3

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিফাত হোসেন মেশকাত:আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃজয়পুরহাটের আক্কেলপুরে একটি প্রাইভেট কারে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে পৌর এলাকার আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকা তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার কতোয়ালী থানার চকবাজার শুভপুর এলাকার মৃত আব্দুল ছাত্তারের ছেলে রুবেল হোসেন (২৫), জয়পুরহাট সদর উপজেলার সাখিদারপাড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪২) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার ছাইকট গ্রামের রাকিব হোসেনের স্ত্রীর নাসরিন আক্তার (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে মাদকের একটি বড় চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানীর সঙ্গীয় ফোর্স পৌর সদরের আক্কেলপুর-বগুড়া সড়কের সোনামুখী মসজিদ এলাকায় সড়কে তল্লাসী চৌকি বসিয়ে সাদা রংয়ের একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয়।

এ সময় প্রাইভেট কারের সামনে থাকা একজন দ্রুত লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়িসহ তিনজনকে থানায় নিয়ে এসে তল্লাসী করলে ১৪টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা এবং ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাদক কারবারী নাজমা বেগম বলেন, পাঁচ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে তারা কুমিল্লা থেকে জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট গুলো নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এদিকে বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর উপজেলার চিয়ারীগ্রামে বসতবাড়িতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলেন, আক্কেলপুর উপজেলার চিয়ারীগ্রামের আজিজার প্রামানিকের ছেলে আব্দুর রশিদ (৪৬), দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়চড়া নওদা পাড়ার হবিবর রহমানের ছেলে নাজমুল (২৭) একই এলাকার ফিরোজ হোসেনের ছেলে ফারুক হোসেন (৩০)।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, কুমিল্লা থেকে একটি প্রাইভেট কারে মাদক আসছিল এমন সংবাদ পেয়ে তল্লাসী চৌকি বসিয়ে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসলে তল্লাসী করলে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধ মামলার প্রক্রিয়া চলছে। এর আগে বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আক্কেলপুরে প্রাইভেট কার থেকে মাদক উদ্ধার গ্রেফতার 3

আপডেট সময় : ১০:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫