ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

কালিহাতীতে প্রবাসীর স্ত্রীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে এক প্রবাসীর স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ৩১ জানুয়ারি (শুক্রবার) রাত আনুমানিক ৯ টায় উপজেলার পারখি ইউনিয়নের আউলিয়াবাদ উত্তর পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর নাম জান্নাতুল জুই। তিনি ওই গ্রামের হাসেম আলীর ছেলে প্রবাসী শাকিলের স্ত্রী। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হলেও তাদের কোনো সন্তান ছিল না।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে জুই তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। পরবর্তীতে তার মা আবার ফোন করলে জুই আর ফোন রিসিভ করেননি। একাধিকবার ফোন না ধরায় সন্দিহান হয়ে জুইয়ের মা তার শাশুড়িকে বিষয়টি জানান। এরপর শাশুড়ি জুইয়ের কক্ষে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি দেখেন, জুই ওড়না দিয়ে ঘরের ধন্যার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছেন।

শাশুড়ির চিৎকারে বাড়ির লোকজন ও আশেপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে জুইয়ের বাবা-মাকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে জুইয়ের পরিবার কালিহাতী থানায় বিষয়টি অবগত করেন বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছেন।

কালিহাতী থানার এসআই ইমান আলী জানান, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। আত্মহত্যার বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়স্বজনরা গভীর শোকে নিমজ্জিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালিহাতীতে প্রবাসীর স্ত্রীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

আপডেট সময় : ০৯:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫