ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাজৈরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ২৫৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। মারাত্মক আহতাবস্থায় ১১ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে শনিবার সকালে আজাদ মোল্লা ও ওহাব শেখের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৮ টা ১০ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপি চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সংঘর্ষে আহত কুদ্দুস মোল্লা (৭০), হৃদয় মোল্লা (২৫), তৈয়ব আলী (৫০) আবুল হোসেন (৪০), আপন (৩৮), মুন্না শেখ (১৮), আরাফাত শেখ (১০), ফারুক মোল্লা (৪২) জাকির মোল্লা (৫৫), মাসুম শেখ (৪৫) কালা মিয়া শেখকে (৩৫) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা টেকেরহাটসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

রাজৈর থানার ওসি মোঃ মাসুদ খান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজৈরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

আপডেট সময় : ০৯:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫