ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

৫ই জুলাই আন্দোলনে নরসিংদীর আহত শিক্ষার্থী সাংবাদিক সামিয়া সরকার পেলেন তথ্য মন্ত্রণালয়ের অনুদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।৩০ই ডিসেম্বর২০২৪খ্রিঃ তথ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সভায় সভাপতিত্ব করেন তথ্য সচিব মাহবুবা ফারজানা।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকগণ এবং সারা দেশ থেকে আগত সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নরসিংদীর বৈষম্য আন্দোলনে আহত শিক্ষার্থী সাংবাদিক

সামিয়া সরকার পেলেন অনুদান ।

জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী সাংবাদিক সামিয়া সরকার, যিনি একজন সাংবাদিক কন্যা, তথ্য মন্ত্রণালয়ের অনুদান লাভ করেন। তিনি আন্দোলনের সময় মারাত্মক আহত হন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। সামিয়ার পরিবার তার চিকিৎসার জন্য অর্থ সংকটে ভুগছিল। তথ্য মন্ত্রণালয়ের এই অনুদান তার পরিবারকে স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শহীদ ও আহত সাংবাদিকদের মাঝে অনুদান বিতরণ

অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে ১৭৯ জন শহীদ সাংবাদিক পরিবার, বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার এবং জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের মাঝে অনুদান বিতরণ করা হয়। শহীদ ৬ জন সাংবাদিকের পরিবার বিশেষ সম্মাননা ও অনুদান লাভ করেন।

প্রধান অতিথি নাহিদ ইসলাম বলেন,

“সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের আত্মত্যাগ ও অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। সরকার সব সময় সাংবাদিকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন,

“এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত হবে এবং তারা আরও সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।”

অনুষ্ঠান শেষে আহত ও শহীদ সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ই জুলাই আন্দোলনে নরসিংদীর আহত শিক্ষার্থী সাংবাদিক সামিয়া সরকার পেলেন তথ্য মন্ত্রণালয়ের অনুদান

আপডেট সময় : ০৮:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫