ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ভুয়া পুলিশের বাসায় আসল পুলিশ, গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আল-আমিন জয়পুরহাট জেলা প্রতিনিধি।জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশ পরিচয়ে মাদক তল্লাশির নামে গত ১৪ ডিসেম্বর রোজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের গুড়নী গ্রামের শ্রী সুবত মালি (২৮) এর বাড়িতে ঢুকে ঘরের লেপ-তোশক উল্টাপাল্টা ও আসবাবপত্র তছনছ করে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া সেই ভুয়া পুলিশ মোঃ মুন্না হাসান

পিতা ইউসুফ খলিফা ,সাং:মুক্তারপুর থানা :ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে দুটি মোটরসাইকেলযোগে তিন ব্যক্তি গুড়নী গ্রামের শ্রী সুবতের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তাদের কাছে হ্যান্ডকাফ ও কোমরে ওয়াকি-টকি ছিল। তারা পুলিশ পরিচয় দিয়ে সুবতের বাড়িতে ঢুকে দুটি ঘরের তালা ভেঙে লেপ-তোশক উল্টাপাল্টা ও ঘরের আসবাবপত্র তছনছ করে। পরে গ্রামবাসী জানতে পারে তারা আসল পুলিশ নয়, প্রতারক।

সুবত মালি বলেন, আমি মাঠে কাজ করছিলাম। দিনের বেলায় প্রকাশ্যে পুলিশের পরিচয় দিয়ে আমার ঘরের তালা ভেঙে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে তারা। আমি গবিব মানুষ, জমি ফেরত নেওয়ার ওই টাকা ঘরে রেখেছিলাম। আমি এখন স্ত্রী-সন্তান নিয়ে কীভাবে চলব। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

সুবত মালীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এতদিন পুলিশ আড়ালে কাজ চালিয়ে যাচ্ছিল। সেই ভুয়া পুলিশের খোঁজে পাঞ্জাবি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই সোহেল রানা তাদেরকে ধরার জন্য এতদিন ওত পেতে ছিল । গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৮শে জানুয়ারি রোজ মঙ্গলবার পাঁচবিবি থানার এস,আই আব্দুল্লাহ আল মামুন ও এ,এস,আই সোহেল রানার নেতৃত্বে ফুলবাড়ী থেকে বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটে ওই ভুয়া পুলিশ সেজে টাকা লুটকারী ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার পরিদর্শক (ওসি) মো. কাওসার আলী সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের খোঁজ পাই এবং আমাদের পাঁচবিবি থানার সাহসী এসআই আব্দুল্লাহ আল মামুন ও এ, এস ,আই সোহেল রানার নেতৃত্বে তাদেরকে ধরতে সক্ষম হয়। উক্ত আসামি বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন জেলায় তিনটি মামলা ও একটি মাদক মোট ৪ টি মামলা রয়েছে,এবং এ ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুয়া পুলিশের বাসায় আসল পুলিশ, গ্রেফতার ১

আপডেট সময় : ০৯:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫