চকরিয়ায় ৯০টি অবৈধ দোকানপাট গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করেছে
- আপডেট সময় : ১০:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বরইতলী একতাবাজার এলাকায় সওজের উদ্যোগে ৯০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা সাত ঘণ্টার এই অভিযানে সড়ক বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা মোহাম্মদ আবদুল লতিফ খানের নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়।
অভিযানে কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রাহাত আলম, চকরিয়া উপজেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. কুতুব উদ্দীন তালুকদারসহ র্যাব, জেলা পুলিশ, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
এই উদ্যোগের মাধ্যমে সড়কের পাশের অবৈধ দখলদারিত্ব মুক্ত করা হয়েছে, যা সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করবে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই সুষ্ঠুভাবে অভিযান পরিচালনা করার জন্য।
















