ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত সুখছড়ি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ৪৮৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম স্টাফ রিপোর্টার মোঃ জিহান প্রতিযোগিতার উদ্বোধন অত্যন্ত আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ২৭ জানুয়ারি বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে এই আয়োজনের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. রফিকের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কার্তিক দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, সিনিয়র শিক্ষক মোবারক আলী, অভিভাবক সদস্য জসিম উদ্দিন ও মো. সেলিম উদ্দিন এবং ক্রীড়া শিক্ষক আমিনুল হক।

প্রতিযোগিতাটি কর্ণফুলী, পদ্মা, মেঘনা ও যমুনা—এই চারটি হাউসে ভাগ করে আয়োজন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মুহাম্মদ ইনামুল হাছান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। সফলতা অর্জনের জন্য অধ্যবসায় ও কঠোর পরিশ্রম প্রয়োজন। খেলাধুলার পাশাপাশি পড়ালেখায় মনোযোগ দিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং মনীষীদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে।” তিনি আরও বলেন, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে এলাকার সুনাম বজায় রাখবে।

উৎসবমুখর এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত সুখছড়ি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক 

আপডেট সময় : ০৯:০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫