ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন বেতাগীতে জামে মসজিদে কমিটি নিয়ে দ্বন্দ্ব: মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিষ্ঠাতার প্রতিবাদ ‎গৌরীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে মোঃ ফজলুল করিম মিঠু মিয়ার ঈদ শুভেচ্ছা বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে জোর আলোচনায় রুহুল আমিন ঝালকাঠি-১ আসনের জনগণকে মেজর সাব্বির আহমেদর ঈদ শুভেচ্ছা বেতাগীতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল কাঠালিয়ায় রাস্তার কাজে অনিয়ম, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি স্বাধীনতার ৫৫ বছর – ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ ঈদের শুভেচ্ছা জানিয়ে জনগণের দোয়া ও সমর্থন চাইলেন ফিরোজ আলম

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে জোর আলোচনায় রুহুল আমিন

বরগুনা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মইনুল আবেদিন খান সুমন বরগুনা প্রতিনিধি :-

সবাইকে ছাড়িয়ে বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে জোর আলোচনায় উঠে এসেছে বিএনপি নেতা রুহুল আমিন শরীফের নাম।

রোববার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এতে বরগুনা বাদে বরিশাল বিভাগের পাঁচটি জেলা নতুন প্রশাসক পেয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে ইতিপূর্বে বরগুনায় যাদের নাম আলোচনায় ছিল, বর্তমানে তাদের সম্ভাবনা কম। যদি তাদের মধ্যে কেউকে প্রশাসক করা হতো, তাহলে প্রথম পর্বের তালিকায় আসত। যেহেতু সেটা হয়নি, তাই নতুন কাউকে নিয়ে ভাবা হচ্ছে এমনটাই ভাবছেন তারা। এমন প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে শিল্পপতি মো. রুহুল আমিন শরীফের নাম। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোরেশোরেই আলোচিত হচ্ছে বিষয়টি।

খোঁজ নিয়ে জানা গেছে, রুহুল আমিন শরীফের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলার রামনা ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ছিলেন বামনা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য। বরগুনার বিএনপিতে একজন সৎ ও কর্মীবান্ধব নেতা হিসেবে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা।

বিগত ফ্যাসিস্ট আমলে তিনি বামনায় দলের একজন নির্ভরযোগ্য কান্ডারি ছিলেন। দলের প্রয়োজনে আর্থিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা করেছেন তিনি। বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আস্থার পাত্র তিনি। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী।

বর্তমানে তিনি মাইক্রোটেক্স ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক, প্রিটেক্স ফ্যাশন ও ক্রিয়েটি ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান, প্লাটিনাম ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রয়েছেন। এছাড়া তিনি বিজিএমইএর সদস্য এবং বিজিবিএর সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

রাজনীতি ও ব্যবসার পাশাপাশি নির্বাচনেও তার রয়েছে ব্যাপক দক্ষতা। তিনি বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মণির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি নূরুল ইসলাম মণির একান্ত সচিব ছিলেন এবং বর্তমানে তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাকে নিয়েই জোর গুঞ্জন চলছে। বিশেষভাবে তার সততা ও গ্রহণযোগ্যতা এ ক্ষেত্রে তাকে সবার চেয়ে এগিয়ে রেখেছে।

এ বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন শরীফ বলেন, ‘আমি সারা জীবন বিএনপির জন্য নিবেদিতভাবে কাজ করেছি। দলের কঠিন সময়ে নেতা-কর্মীদের পাশে থেকেছি, কিন্তু কখনো কিছু চাইনি। তবে দলের প্রয়োজনে যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত আছি।’

উল্লেখ্য, জেলা পরিষদের প্রশাসক হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, সদস্যসচিব এস এম হুমায়ূন হাসান শাহিন, সাবেক সিনিয়র সহসভাপতি এ জেড এম সালেহ ফারুক উল্লেখযোগ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে জোর আলোচনায় রুহুল আমিন

আপডেট সময় : ০৪:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬