ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

মোঃ নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠির রাজাপুর উপজেলায় সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল্লাহ, আইসিটি অফিসার মো. জাহাঙ্গীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ড্রেনেজ ও জলাবদ্ধ স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং ডেঙ্গু বহনকারী এডিস মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সকলকে আহ্বান জানানো হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান

আপডেট সময় : ০৪:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬