ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব বেতাগীতে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

মোঃ নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটিতে মাহে রমজান উপলক্ষে তিনদিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার মোল্লারহাট কাটাখালি সওদাগরবাড়ি আব্দুল মা’বুদ (রহঃ) নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হদুয়া দরবার শরীফের তৃতীয় ক্যাম্পাস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৫৩ জন ছাত্র অংশগ্রহণ করে, যাদের মধ্য থেকে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়।

মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন সওদাগরের সভাপতিত্বে এবং মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মাস্টার, সোহেল মোল্লা, হযরত মাওলানা জাকির হোসেন, মাওলানা হাবিবুর রহমান, দাতা সদস্য হুমায়ুন সওদাগর, মুজিবুর রহমান বেপারী এবং খলিলুর রহমান বেপারী।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সওদাগরবাড়ি আব্দুল মা’বুদ (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিহাব খান। দ্বিতীয় স্থান অর্জন করেন হদুয়া আইডিয়াল একাডেমীর ছাত্র মোহাম্মদ সালেহীন ওমর। তৃতীয় স্থান লাভ করেন নলছিটি নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবরারুল করিম। চতুর্থ স্থান অর্জন করেন রানাপাশা রহমানিয়া মাহমুদিয়া হাফেজী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ফাহিম মোল্লা। পঞ্চম স্থান অধিকার করেন সওদাগরবাড়ি আব্দুল মা’বুদ (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রাফিন হাওলাদার। এছাড়াও আরও পাঁচজন প্রতিযোগীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

আপডেট সময় : ০৪:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬