ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সাজেদুল মোল্লা (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও দুই বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদুল মোল্লা উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা মধ্যপাড়া গ্রামের হায়দার মোল্লার ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের বাঁধন মোল্লা (২০) ও আব্দুল্লাহ শেখ (১৮)। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেদুল তাঁর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে ঘোনাপাড়া এলাকা থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে সিঙ্গিপাড়া এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

আপডেট সময় : ০৪:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬