ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া

পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জিয়ানগর গ্রামের অসহায় দিনমজুর মো. সিরাজুল ইসলামকে একটি টিনসেট ঘর উপহার দিয়েছে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। মানবিক এই উদ্যোগে খুশি সিরাজুল ইসলাম ও তার পরিবার।

জানা যায়, জিয়ানগর গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম পেশায় দিন হাজিরা শ্রমিক। অল্প আয়ের মধ্যে অনেক কষ্ট করে নিজের ও স্ত্রীর পরিশ্রমে মাটির তৈরি একটি ছোট ঘর নির্মাণ করেছিলেন তিনি। কিন্তু ভালো মাটি ও পর্যাপ্ত পানির অভাবে গত ৮ ফেব্রুয়ারি রাতে হঠাৎ ঘরটি ভেঙে পড়ে। এতে মুহূর্তেই মাথা গোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েন সিরাজুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা বেগম।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে জিয়ানগর এলাকার যুবসমাজ। স্থানীয় যুবক মো. নূর ইসলামের উদ্যোগে পানছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে সহযোগিতা সংগ্রহ করা হয়। সেই সহায়তায় অসহায় পরিবারটির জন্য একটি টিনসেট ঘর নির্মাণ করা সম্ভব হয়।

সোমবার (৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে নতুন ঘরটি সিরাজুল ইসলাম ও তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় যুবক মো. নূর ইসলাম বলেন, “ঘর ভেঙে যাওয়ার খবর পেয়ে আমরা এলাকার যুবকদের নিয়ে উদ্যোগ নেই। পরে পানছড়ির বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা সংগ্রহ করি। সবার সম্মিলিত সহায়তায় অসহায় পরিবারটির জন্য একটি ঘর নির্মাণ করতে পেরেছি। আজ তাদের হাতে ঘরটি তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।”

স্থানীয়রা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ

আপডেট সময় : ০৫:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬