ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

জামালপুরের রশিদপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

মোঃ আহসান হাবীব সুমন, বিভাগীয় ব্যুরো:
  • আপডেট সময় : ০৫:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৩২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর GESMIN প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, জামালপুরের প্রোগ্রাম অফিসার কামরুন নাহার। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে সবসময় পাশে পেয়েছি। তাদের উদ্যোগ নারীর অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান এবং সুর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর জেন্ডার রিস্ক রিডাকশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মোছা: সাদেকা বেগম।

সভায় বক্তব্য দেন GESMIN প্রকল্পের জেন্ডার স্পেশালিস্ট মোঃ শফিকুর রহমান। তিনি বলেন,

“নারীর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে স্মরণ করানোর দিন হলো আন্তর্জাতিক নারী দিবস। বৈষম্য দূর করে সমতাভিত্তিক সমাজ গঠনে সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তার কার্যক্রম অব্যাহত রাখবে।”

মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম নারী ও শিশুর প্রতি সহিংসতার কুফল তুলে ধরে বলেন,“পরিবারের মা, মেয়ে ও পুত্রবধূ ভালো থাকলে পুরো পরিবারই ভালো থাকে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— GESMIN প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম, উপ–সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল্লাহ আল সুজন,

সহকারী প্রধান শিক্ষক সুলতান আহাম্মেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক হামিদা,

সমাজসেবক মোঃ মফিজ উদ্দিন, রশিদপুর ইউনিয়নের কিশোর-কিশোরী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা নারীদের জন্য নিরাপদ, সমতাভিত্তিক ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্বের কথা তুলে ধরেন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন পদক্ষেপ জোরদার করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরের রশিদপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

আপডেট সময় : ০৫:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬