ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আমেরিকা প্রবাসীর সাথে প্রতারণা মার্কেট ও বসত বাড়ি দখলের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৫:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীতে দেখভালের দায়িত্ব পেয়ে আমেরিকা প্রবাসীর সহায়, সম্পদ ও বসত বাড়ি দখলের অপচেষ্টার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষ সুত্রে জানা যায়, নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের (১নং ওয়ার্ড) অশ্বদিয়া গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী মোঃ খবির মিয়া ২০২৫ইং সালে প্রধান অভিযুক্ত মামলার আসামি তারই আপন শ্যালক নিজাম উদ্দিন মিয়াদ্বীন (৫৯)- কে তার সকল সম্পত্তি দেখা শুনার দায়িত্ব দিয়ে এমন প্রতারণার শিকার হয়েছেন।

নানান অনিয়ম, অপকর্ম, জালিয়াতি ও অতিরিক্ত প্রভাব বিস্তার করে আমেরিকা প্রবাসী বোন ও ভগ্নিপতির মালিকীয় মার্কেট ও বসত বাড়ি দখল সহ নানা অপকর্মের শাস্তি নিশ্চিত করতে আসামির বিরুদ্ধে নোয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে (সিআর ১৩৫নং/২০২৬) মামলা চলমান রয়েছে।

ভুক্তভোগী আমেরিকা প্রবাসী মোঃ খবির মিয়া অভিযোগ করেন, সদর উপজেলার মুকিমপুর মৌজার অশ্বদিয়া ইউনিয়নের প্রধান সড়কের পাশে আমাদের আমেরিকান মার্কেট ও একটু পশ্চিমে রাস্তার দক্ষিণ পাশে নিজস্ব বসত বাড়ি রয়েছে।

অভিযুক্ত নিজাম ভুক্তভোগীর আপন শ্যালক হয়। ‘ভুক্তভোগী বলেন, ‘দেশের বাহিরে থাকায় আমার অনুপস্থিতিতে আমার সমস্ত স্থাবর সম্পত্তি দেখভালের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়ে প্রতারক নিজাম ২০২২ সালের ১ মার্চ তারিখে ৭২২/১৮নং খাস মোক্তারনামার শর্ত ভঙ্গ করে প্রকৃত মালিকের স্বাক্ষর জাল করে নাম মাত্র একজনকে স্বাক্ষী রেখে একটি ভুয়া নোটারি স্ট্যাম্প সম্পুর্ন করে এক ভয়ংকর প্রতারণার আশ্রয় নেয়’। যা বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী সম্পূর্ণ বাতিল ও অপরাধযোগ্য।

জমির প্রকৃত মালিক আমেরিকা প্রবাসী মোঃ খবির মিয়ার স্ত্রী সারে জাহান বেগম গত ১১ ডিসেম্বর ২০২৫ইং সনে হলফনামার মাধ্যমে পূর্বের খাস মোক্তারনামা বাতিল করে দেন।

সুধারাম মডেল থানায় ভুক্তভোগীর দেওয়া এক অভিযোগ সূত্রে আরও জানা যায়, গত ৫ অক্টোবর ২০২৫ তারিখে প্রধান অভিযুক্ত নিজামের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ভূমির মালিক পক্ষ বাহার (৬০) বাদী হয়ে একটি অভিযোগ প্রদান করেন। কিন্তু অভিযুক্ত নিজাম নিজের প্রতারণার বিষয় নিশ্চিত হয়ে থানায় আর উপস্থিত হয়নি। স্থানীয়রা তার বিরুদ্ধে অসংখ্য অপকর্মের অভিযোগ স্বীকার করেন।

সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত নিজাম ভূমির প্রকৃত মালিক আমেরিকা প্রবাসী মোঃ খবির মিয়ার স্ত্রী সারে জাহান বেগমের আপন ছোট ভাই সম্পর্কে তার শ্যালক হয়। সে ভগ্নিপতি অনুপস্থিতিতে প্রতারণার এমন সুযোগ নেয়। ভুক্তভোগী আমেরিকা প্রবাসে থেকে বিভিন্ন সূত্রে জানতে পারেন, তার শ্যালক অভিযুক্ত নিজাম তাদের দেওয়া সকল শর্ত ভঙ্গ করে। তিনি আরও বলেন, প্রতারক নিজাম দেওয়ানি মামলা ২১০/২০১৭ এর তফসিল সম্পত্তি-২ গত ১ মার্চ ২০২২ তারিখে এক ভুয়া এফিডেভিটের মাধ্যমে তার সম্পত্তি জোরপূর্বক দখল করে একক ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে।

অভিযুক্তের বিরুদ্ধে সুধারাম থানায় ১৫৫নং মামলা, মুকিমপুর মৌজার জেলা জরিপ ১৩৫ ও ৩৮নং খতিয়ান বর্তমানে জমা খারিজ। ১নং ও ২নং আসামির বিরুদ্ধে নোয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে সিআর ১৩৫নং/২০২৬ মামলা চলমান রয়েছে। মামলাটি বর্তমানে নোয়াখালী ডিবি পুলিশের তদন্তে রয়েছে। এবিষয়ে অভিযুক্ত নিজাম উদ্দিন নিজের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন।

নোয়াখালী গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক

মোহাম্মদ সোলায়মান মামলার বিষয়ে নিশ্চিত করে বলেন, মামলা টি আদালত থেকে আদেশপ্রাপ্ত হয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। তবে অভিযোগ প্রমানিত হলে দোষীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমেরিকা প্রবাসীর সাথে প্রতারণা মার্কেট ও বসত বাড়ি দখলের চেষ্টা

আপডেট সময় : ০৫:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬