ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

মোঃ আব্দুল কাদের  স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৪:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, নারী উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ এবং নারীদের জন্য বিশেষায়িত বিশ্রামাগার ‘ক্ষণিকা’র উদ্বোধন করা হয়।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৮ মার্চ) সকাল ১১টায় ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ত্রিশাল উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা ত্রিশাল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিশাল পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ, একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে ১৮ জন নারী উদ্যোক্তার মাঝে ২৫ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।

পরে উপজেলা পরিষদের মূল ফটকের পাশে নারীদের জন্য নির্মিত বিশেষায়িত বিশ্রামাগার ‘ক্ষণিকা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় বক্তারা৭ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬-এর তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

আপডেট সময় : ০৪:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬