ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নুরুল ইসলাম মণির চিফ হুইপের নতুন দায়িত্বে দুই দফায় আনন্দ মিছিল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে তার নতুন দায়িত্ব পালনে উপজেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বইছে।

নিয়োগের খবরে বেতাগী উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাদ্য যন্ত্র বাজিয়ে মঙ্গলবার ( ৩ ফ্রেরূয়ারি) দুপুরে ও এর আগে সোমবার সন্ধ্যায় বেতাগীতে আনন্দ মিছিল বের করে।

দুপুরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের ৭ নং ওয়ার্ডে দলীয় কার্যালয়ের সম্মুখে উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শাহজাহান কবিরের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বরগুনা-২ আসনের গর্ব আলহাজ্ব নুরুল ইসলাম মনি চিপ হুইপ নির্বাচিত হওয়ায় এলাকাবাসী গর্বিত ও আনন্দিত। এ জন্য তারা উপজেলা ও পৌর বিএনপির পক্ষথেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় বিএনপির উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস.এম নুরুল ইসলাম পান্না আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে বরগুনার প্রতিনিধিত্ব শক্তিশালী হবে।

এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দল সহ অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন নেতৃবৃন্দ আংশ গ্রহণ ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।

নুরুল ইসলাম মনি বরগুনা-২ আসন থেকে ১৯৮৮, ১৯৯১, ২০০১ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নুরুল ইসলাম মণির চিফ হুইপের নতুন দায়িত্বে দুই দফায় আনন্দ মিছিল

আপডেট সময় : ১০:২৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬