ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

জামালপুরে প্রতিবেশী পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ ওয়ার্ড যুবলীগ নেতার বিরুদ্ধে

মোঃ আহসান হাবীব সুমন, বিভাগীয় ব্যুরো
  • আপডেট সময় : ১০:২২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর সদরের ডুয়াইলপাড়া এলাকায় এক প্রতিবেশী পুত্রবধূকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি লুৎফর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূ বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডুয়াইলপাড়া এলাকার মজিবর মন্ডলের ছেলে ও পেশায় মুরগি ব্যবসায়ী লুৎফর রহমানের সাথে প্রতিবেশী সিএনজি চালক মঞ্জু মিয়ার স্ত্রীর দীর্ঘ ছয় মাস ধরে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, লুৎফর রহমান তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন। লুৎফরের একটি মুরগির খামার থাকার সুবাদে সেখানে যাতায়াতের পথেই এই অনৈতিক সম্পর্কের সূত্রপাত হয়।

সম্প্রতি ওই গৃহবধূ অসুস্থ বোধ করলে ডাক্তারি পরীক্ষায় জানা যায় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। মেডিকেল সার্টিফিকেট সংগ্রহের পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। অভিযুক্ত লুৎফর রহমানের স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও তিনি এই অপকর্মে জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা জানান।

অভিযোগ উঠেছে, গত রাতভর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য সালিশ-বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালিয়েছেন। তবে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

স্থানীয় জনগণের দাবি, লুৎফর রহমান এলাকায় মাদকসেবী ও নারীলোভী হিসেবে পরিচিত। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ উঠেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, “রাজনৈতিক প্রভাব খাটিয়ে লুৎফর পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাই দ্রুত আইনের আওতায় এনে তার বিচার করা হোক।

“ভুক্তভোগী গৃহবধূর বাবা সুজন মিয়া বলেন, “আমার মেয়ের জীবন যারা নষ্ট করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা কোনো আপস চাই না, শুধু ন্যায়বিচার চাই।

“বর্তমানে ওই এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে প্রতিবেশী পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ ওয়ার্ড যুবলীগ নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ১০:২২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬