ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে শহীদদের শ্রদ্ধা জানালেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে পিরোজপুরের সকল শ্রেণি পেশা ও রাজনৈতিক নেতারা। রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর জেলা প্রশাসনের মাধ্যমে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।এর পরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান দেলোয়ার হোসেন সাঈদী ছেলে ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, প্রেসক্লাব,পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করেন।এদিন প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।শ্রদ্ধা নিবেদনের সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করা হয়।এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনা সভা, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে শহীদদের শ্রদ্ধা জানালেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর

আপডেট সময় : ০৫:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬