ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আলোচনা সভায় মুখর বেতাগী—ভিবিডির আয়োজনে পালিত মহান একুশে ফেব্রুয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো:সৌরব বেতাগী বরগুনা প্রতিনিধি :-

বরগুনার বেতাগী উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘তারুণ্যের মনে অমর একুশে ফেব্রুয়ারি’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বরগুনা জেলা শাখা। দিনব্যাপী আয়োজনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তরুণদের মাঝে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুসাশন বেতাগী উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিবিডি বরিশাল বিভাগের সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং ভিবিডি বরগুনা জেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম মান্না।

বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়; এটি আত্মমর্যাদা, অধিকার ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অনন্য দৃষ্টান্ত। তারা তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস গভীরভাবে জানার এবং তা ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোহেল মীর, নিখিল চন্দ্র শীল, তাওহীদ হোসেন খান, সৌরভ জোমাদ্দার, বিন্তী, আদনিন নুজাত, আমির হোসেন, আনিসা, তানিসা এবং ভিবিডির অন্যান্য সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে সৃজনশীলভাবে উপস্থাপন করে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারুণ্যকে সম্পৃক্ত করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আলোচনা সভায় মুখর বেতাগী—ভিবিডির আয়োজনে পালিত মহান একুশে ফেব্রুয়ারি

আপডেট সময় : ১০:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬