ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বরগুনার বেতাগীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১২ জন ব্যবসায়ীকে মোট ৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বেতাগী পৌর শহরের বিভিন্ন বাজার ও দোকানে এ অভিযান চালানো হয়। নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন।

অভিযান চলাকালে অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত বাজারে থাকা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরেজমিনে পরিদর্শন করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন বলেন, “ভোক্তারা যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় : ১২:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬