ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁর মান্দা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি গরুসহ চার কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে

নওগাঁ প্রতিনিধি আল আমিন
  • আপডেট সময় : ০৪:১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি গরুসহ চার কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ১২ নম্বর কাসোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, চকউলী গ্রামের আনসার আলী, আফজাল হোসেন ও আফাজ উদ্দিন (মাস্টার)সহ চারজনের বাড়িতে হঠাৎ আগুন লাগে। ধারণা করা হচ্ছে, একটি গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই ঘরবাড়ি, আসবাবপত্র, ধান-চাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়। পরিবারের সদস্যরা কোনোভাবে প্রাণে রক্ষা পেলেও ঘর থেকে কিছুই বের করতে পারেননি।

অগ্নিকাণ্ডে চারটি গবাদিপশু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। এতে চারটি পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

নওগাঁ প্রতিনিধি আল আমিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নওগাঁর মান্দা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি গরুসহ চার কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে

আপডেট সময় : ০৪:১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬