ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল কাঠালিয়ায় রাস্তার কাজে অনিয়ম, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি স্বাধীনতার ৫৫ বছর – ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ ঈদের শুভেচ্ছা জানিয়ে জনগণের দোয়া ও সমর্থন চাইলেন ফিরোজ আলম রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন চট্টগ্রাম ১১নং দক্ষিণ কাট্টলীতে ৩৬ মসজিদের ইমামদের সম্মাননা অনুদান ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান নির্বাচনি শেষ জনসভায় বিএনপি নেতৃবৃন্দ

বরগুনা জেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ০২:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা-১ (বরগুনা সদর–আমতলী–তালতলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় বরগুনা সরকারি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশ ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে কলেজ মাঠ ও আশপাশের সড়ক। উৎসবমুখর পরিবেশে জনসভাটি পরিণত হয় বিএনপির শক্তি প্রদর্শনে।

জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ফারুক মোল্লা বলেন, বরগুনার মানুষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে পরিবর্তনের স্পষ্ট বার্তা দেবে। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে ধানের শীষের প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা সম্ভাবনাময় জেলা হলেও পরিকল্পনার অভাব ও সুশাসনের ঘাটতির কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পর্যটন, নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে মানুষ এখনও প্রত্যাশিত সুফল পায়নি।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বরগুনাকে একটি পরিকল্পিত ও উন্নত জেলায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। নদীভাঙন রোধে টেকসই উদ্যোগ, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষক-জেলেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা তাঁর অগ্রাধিকার থাকবে বলে জানান তিনি।

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক ও বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম ফজলুল হক ছগীরের সহধর্মিণী নূর শাহানা হক বলেন, এই নির্বাচন দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। তিনি নেতাকর্মীদের প্রতিটি ভোটারের কাছে পৌঁছে ধানের শীষের পক্ষে সমর্থন চাওয়ার আহ্বান জানান।

জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বরগুনায় পরিবর্তনের জোয়ার বইছে। তিনি সবাইকে ধৈর্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, নতুন প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় সচেতন সিদ্ধান্ত নিতে হবে। তিনি তরুণদের নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়াও জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সবাই ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্লোগান ও করতালিতে বারবার মুখর হয়ে ওঠে পুরো সভাস্থল।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে জনসভা শেষ হয়। নেতাকর্মীরা নির্বাচনের দিন পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রাখার ঘোষণা দেন। বরগুনার রাজনৈতিক অঙ্গনে এ জনসভাকে নির্বাচন-পূর্ব শেষ বড় শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান নির্বাচনি শেষ জনসভায় বিএনপি নেতৃবৃন্দ

আপডেট সময় : ০২:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬