ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

দিঘলিয়া উপজেলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার,দিঘলিয়া -খুলনা
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা-দিঘলিয়া উপজেলার পশ্চিম গোয়ালপাড়ার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ই ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৭টায় উপজেলা চৌরাস্তা মোড়ে সাউথ ইস্ট ব্যাংকের সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। খান আব্দুর রহমানের সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু বলেন, বিগত সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও দুঃশাসনে আজ দেশের সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। শিক্ষিত যুবসমাজ বেকারত্বের অভিশাপে জর্জরিত, আর জনগণের ভোটাধিকার হরণ করে দেশে এক ধরনের ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি সব সময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।” আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।তিনি আগামী ১২ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আজিজুল বারী হেলালকে জয়যুক্ত করার জন্য ভোটারদের আহ্বান জানান।

আরো উপস্থিত ছিলেন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিঘলিয়া উপজেলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬