ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ-২ আসনে জামায়াত জোটের মুফতি মুহাম্মদুল্লাহর জয় ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ নরসিংদী-৪ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়, ধানের শীষের ভরাডুবি প্রতিদ্বন্দ্বীদের শান্তিপূর্ণভাবে পিরোজপুরের ৩টি আসনেই ভোট গ্রহণ শেষ হলো  পিরোজপুর-২ সংসদীয় আসনে সোহেল মঞ্জুর সুমন ধানের শীষ প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে ফুটেছে নানা রঙের ফুল গোপালগঞ্জের তিন আসনেই বিএনপির নিরঙ্কুশ জয় গোপালগঞ্জের কাশিয়ানীর বড় পারুলিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ – যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা-৪ আসনে ধানের শীষের বিশাল গণমিছিল: দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণা সম্পন্ন

ঝালকাঠি-১ আসনে ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগে ব্যাপক সাড়া

মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

: ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী। ‘হাস’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় এই আইনজ্ঞ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি রাজাপুর উপজেলার বাগড়ি বাজারে গণসংযোগ শুরু করেন। পরে বিকেলে নলবুনিয়া, গাজিরহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে ব্যারিস্টার মঈন ফিরোজী ভোটারদের কাছ থেকে এলাকার দীর্ঘদিনের সমস্যা, অবকাঠামোগত দুর্বলতা, কর্মসংস্থানের সংকট এবং সম্ভাবনাময় উন্নয়ন পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি রাজাপুর–কাঁঠালিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন জনপদে রূপান্তরের লক্ষ্যে তাঁর ভাবনা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

উল্লেখ্য, ব্যারিস্টার মঈন ফিরোজী দেশের সংবিধান সংস্কারের লক্ষ্যে গঠিত সাত সদস্যের বিশেষ কমিটির একজন সদস্য। জাতীয় পর্যায়ে পরিচিত এই আইনজ্ঞ তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে এলাকাবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় ভোটাররা জানান, সরাসরি এসে কথা বলা ও এলাকার সমস্যা শোনার কারণে তাঁর প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝালকাঠি-১ আসনে ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগে ব্যাপক সাড়া

আপডেট সময় : ০৭:২০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬