ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

কেশবপুরে দীর্ঘকাল পর মন্দিরের নিজস্ব  জমিতে কালীপূজা হচ্ছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
  • আপডেট সময় : ১২:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

যশোরের কেশবপুরে প্রায় চার দশক পর পূজা উৎযাপন কমিটির নিজস্ব জমিতে কালীপূজা করতে সকলে সংঘবদ্ধ হয়েছেন। অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী কালীপূজা। এলক্ষে এলাকায় বইছে আনন্দের জোয়ার।

কেশবপুর উপজেলার ১ নং ত্রিমোহীনী ইউনিয়নের সরাপপুর দক্ষিণপাড়া সর্বজনীন কালিমন্দিরে প্রায় ৩৯ বছর পর মন্দিরের নিজস্ব জমির উপর অনুষ্ঠিত হচ্ছে কালীপূজা। দীর্ঘদিনের বিরোধ চলায় চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসাইন-সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা ও এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবার মন্দিরের নামে রেকর্ডকৃত জমিতে পূজা উদযাপন করা সম্ভব হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘ চার দশক ধরে নানা কারণে নিজস্ব জমিতে পূজা অনুষ্ঠিত হচ্ছিল না। এবারে সকলের সমন্বয় ও সহযোগিতায় মন্দিরের রেকর্ডকৃত জমিতে পূজার আয়োজন করতে পারায় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কেউ কেউ বলছেন, “এতদিন পর কালীমাতা আমাদের প্রতি সহায় হয়েছেন।”

এ বিষয়ে জানতে চাইলে এসআই শামীম হোসাইন বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেশবপুরে দীর্ঘকাল পর মন্দিরের নিজস্ব  জমিতে কালীপূজা হচ্ছে

আপডেট সময় : ১২:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫