সংবাদ শিরোনাম ::
অনলাইন নিউজ পোর্টাল ‘জনতার মুখপাত্র’ এর যাত্রা
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৪:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

সংবাদ মাধ্যম জগতে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল ‘জনতার মুখপাত্র’।
শনিবার বিকেল ৫ টার দিকে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জনতার মুখপাত্রের আঞ্চলিক অফিসে এর উদ্বোধন করা হয়।
জনতার মুখপাত্র এর পরিচালক তাইমুল হায়দার সজীব, সাজ্জাত বিশ্বাস, হাসিবুর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের অন্যতম সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজীসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পোর্টালটির দীর্ঘমেয়াদি সফলতা কামনা করেন এবং দেশের গণমাধ্যম জগতে এর সক্রিয় ও গঠনমূলক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।









