ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে অপহরন ও ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী (১৫)-কে অপহরন ও ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে সুলতান আকন (৪০)-কে গ্রেফতার করেছে রাজাপুর থানা-পুলিশ। বুধবার রাতে এ ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। 

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে উপজেলার ৪নং গালুয়া ইউনিয়নের গালুয়া উত্তর দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার রাতে রাজাপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশী মো. সুলতান আকন (৪০) কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে পাশ্ববর্তী জাহাঙ্গীর খাঁর এর সুপারি ও নারিকেল বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা চালালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসেন। এসময় অভিযুক্ত সুলতান পালিয়ে যায়।

পরে পুলিশের অভিযানে বুধবার রাতে সুলতান আকনকে গ্রেফতার করা হয়।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মালেক জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে অপহরন ও ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৭:১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫