ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

ভুরুঙ্গামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ রফিকুল ইসলাম ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে দশ হাজারের নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ভুরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মোঃ শহিদুল ইসলাম আকন্দ। তিনি বক্তব্যের শুরুতেই ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন। এ সময় তিনি বলেন—

“নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ আছে। কেউ যদি মনে করেন আমাদের মধ্যে বিভক্তি আছে, তারা ভুল করছেন। আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করতে ঐক্যবদ্ধ থাকব, ইনশাআল্লাহ।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সদস্য মোহাম্মদ জুয়েল হোসেন, মোঃ ইউনুস আলী ও দুলাল হোসেন। এছাড়া ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, মোঃ সাখাওয়াত হোসেন তৌহিদ, গোলাম ইয়াসিন, রফিকুল ইসলাম শান্ত, আমিনুর রহমান হৃদয়, এসহাক আলী মাস্টার, হাজী আব্দুস সালাম, আহ্বায়ক কমিটির সদস্য কাজী নিজাম উদ্দিনসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং উপজেলার দশ ইউনিয়নের নেতা-কর্মীরাও অংশ নেন।

তীব্র গরম ও রোদের কারণে আলোচনা সভা সংক্ষিপ্ত করা হয়।

উল্লেখ্য, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার অসুস্থ থাকার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুরুঙ্গামারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৪:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫