ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

উলিপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মঞ্চে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিজয় মঞ্চ ও শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় মঞ্চে এসে সমবেত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সাবেক সহ-সভাপতি মহসীন আলী, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন, মহিলা দলের আহ্বায়ক রশিদা বেগম লতা, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারা স্বাধীনভাবে মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেননি। এখন সময় এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারে সোচ্চার হওয়ার। তারা আশা প্রকাশ করেন, দ্রুত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উলিপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০২:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫